ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মহিপুরে অস্ত্র ও ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের চলমান অভিযানে ৫টি ডাকাতিসহ ১টি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার মধ্য রাতে মহিপুর থানার নিজামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সামসুল আলম মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের আমেজে চৌকিদারের ছেলে।


মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের বলেন, গ্রেপ্তারকৃত আসামি সামসুল আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑